ঢাকা ০১:০৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইমরান খান ও তার স্ত্রীকে একাকী কারাবন্দী না রাখার নির্দেশ হাইকোর্টের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতি অনুসন্ধানে দুদক ১৭ কোটি টাকার লিফট কেনা হচ্ছে ৪৯ কোটিতে কুমিল্লায় আলোচনা, কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় কবিকে স্মরণ পটুয়াখালীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাকসাম ইউএনও’র সঙ্গে নবাব ফয়জুন্নেসা ফাউন্ডেশনের মতবিনিময় সভা গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার তরুনদের মাদক থেকে দূরে থাকতে হবে : স্বাস্থ্যমন্ত্রী স্বজনের অভিযোগে ৩ সদস্যের তদন্ত কমিটি, ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১২টি চোরাই মোবাইল জব্দ

চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

অসুস্থ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে হাসপাতালে গিয়ে তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসা ও স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন। এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হলে ইকবাল হাসান মাহমুদ টুকুকে হাসপাতালে ভর্তি করা হয়। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস গণমাধ্যমকে বলেন, গত কয়েক দিন ধরে মন্ত্রী ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার শ্বাসকষ্ট কিছুটা বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুসে ইনফেকশন হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইমরান খান ও তার স্ত্রীকে একাকী কারাবন্দী না রাখার নির্দেশ হাইকোর্টের

চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

আপডেট সময় ১১:৫০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬