ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ জন বাংলাদেশি চমক দিয়ে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের কালুখালীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন উন্নয়নের জোয়ারে হারাচ্ছে কৃষিজমি-জলাশয়, অনিশ্চিত জীবিকা চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী

দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

  • রিয়াজ ফরাজী
  • আপডেট সময় ০৬:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১১ বার পড়া হয়েছে
পূবালী ব্যাংক পিএলসি, ভোলা শাখার উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচির দ্বিতীয় ধাপে সরকারি আবু আবদুল্লাহ কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে দৌলতখানের ঐতিহ্যবাহী সরকারি আবু আব্দুল্লাহ কলেজ প্রাঙ্গনের এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ভোলা শাখার সহকারী মহা-ব্যবস্থাপক পরিমল চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক রাজা রাশেদ আলমগীর।
এসময় কলেজ প্রাঙ্গনের একাডেমিক ভবন, সড়ক ও চত্বরে শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। এরমধ্যে, বাগানবিলাস, নাগচাপা, কৃষ্ণচূড়া,হরিতকী, আমলকি, কাটবাদাম, অর্জুনের চারা উল্লেখযোগ্য।
প্রধান অতিথি বলেন, সামাজিক বনায়নের আওতায় বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণ ও দায়বদ্ধতা থেকে সারাদেশে পূবালী ব্যাংক পিএলসি বৃক্ষরোপন কর্মসূচি পালন করে আসছে। ভোলা-ইলিশা সড়কসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ বর্ষা মৌসুমেই আরো বৃক্ষরোপণ করা হবে। তাঁর মতে, সবুজ বনায়নে দ্বীপজেলা ভোলার প্রত্যেক মানুষকে এগিয়ে আসা উচিত।
বিশেষ অতিথি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘পূবালী ব্যাংক পিএলসি, ভোলা শাখার বৃক্ষরোপন কর্মসূচিকে আমি সাধুবাদ জানাই। ব্যাংকের এ উদ্যোগ দ্বীপজেলা ভোলার সবুজ বনায়নে সকল শ্রেণি ও পেশার মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করবে । ঐতিহ্যবাহী এ কলেজে আজকের বৃক্ষরোপণ কর্মসুচি কৃতজ্ঞতার সাথে স্মরণীয় হয়ে থাকবে।’তিনি আরো আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘পূবালী ব্যাংক সবসময় সামাজিক কর্মকান্ডে দেশ ও জনগণের পাশে থাকবে।’
বৃক্ষরোপণ কর্মসুচিতে এসময় উপস্থিত ছিলেন, কলেজের ইংরেজি বিভাগের প্রধান আ. ন. ম রিয়াজ উদ্দিন, সিনিয়র প্রভাষক মো. মতিউর রহমান, আসমা আকতার, মাহমুদা পারভিন, মো. নুরুজ্জামান, মো. কামাল উদ্দিন, দৌলতখান উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন সহ কলেজের কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ এবং পূবালী ব্যাংক পিএলসি, ভোলা শাখার কর্মকর্তা মো:  মেহেদী হোসাইন ও আশিক পোদ্দার।
পূবালী ব্যাংকের উদ্যোগে আয়োজিত কলেজের বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে স্থানীয় জনগণও এসময় বৃক্ষরোপণে অংশ নেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় ০৬:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬