ঢাকা ০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধসে পড়তে পারে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা সংসার-সন্তান রেখে প্রেমের টানে উধাও প্রবাসীর স্ত্রী বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে বেশ খানিকটা কমে আসবে : জাহেদ উর রহমান কুমিল্লার পদ্ম বিল, চোখ জুড়ানো প্রকৃতির এক অপরূপ ঠিকানা গণপূর্তের সাইফুর রহমান নামে-বেনামে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড় খিলার চায়ের দোকান থেকে পাড়া-মহল্লায় আলোচনায় রেফায়েত সেলিম মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, বীর মুক্তিযোদ্ধার গাছ-বেড়া কাটার অভিযোগ ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১১ বড়লেখায় বিজিবির অভিযানে ১,৭৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নওগাঁয় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদককারবারি গ্রেফতার

নওগাঁয় এক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামের এক চিহ্নিত মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ​সোমবার (৩১ আগস্ট) ভোরে সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় আসামির নিজ বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। আটক রুবেল ওই গ্রামের প্রয়াত রুহুল আমীনের ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজার চালান এনে এলাকায় পাইকারি ও খুচরা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এমন তর্থ্যে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল গত সোমবার ভোরে তাঁর বাড়িতে অভিযান চালায়। পরে তাঁর শোবার ঘরে থাকা একটি টিনের বাক্স তল্লাশি করে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ ছিল। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধসে পড়তে পারে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা

নওগাঁয় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদককারবারি গ্রেফতার

আপডেট সময় ১১:৩৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬