কোভিড-১৯ প্যাকেজ ডব্লিউ-৫ প্রকল্পের আওতায় কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ মুন্সী কবির উদ্দিন সড়ক (কান্দিরপাড় নিউ মার্কেট থেকে ঈদগাহ পর্যন্ত)-এর ওয়াইডিং ও বিটুমিন কার্পেটিং কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
পরিদর্শনকালে তিনি সড়কের নির্মাণকাজের গুণগত মান, বিটুমিন কার্পেটিংয়ের পুরুত্ব ও কাজের সার্বিক অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কাজের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এবং নির্ধারিত মান ও প্রকৌশলগত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নগরবাসীর চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করতে সড়ক উন্নয়নকাজে গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 





















