ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে ফরিদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ ও সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর-৩ আসনের এমপি চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের এমপি মোঃ শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের এমপি প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা, রাজবাড়ী-২ আসনের এমপি মো. হারুন-অর-রশিদ এবং ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, স্থানীয় সরকারের উপপরিচালক মো. ইলিয়াছুর রহমান, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম, শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুস্মিতা সাহা এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় তিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি ও পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করা, উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অংশগ্রহণকারী জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা নিজ নিজ জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চলমান কার্যক্রম তুলে ধরেন। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জনসেবামূলক কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শেখ ফয়েজ আহমেদ, ফরিদপুর 





















