ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা পার্বতীপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ কুমিল্লার কান্দিরপাড়ে কাজী টাওয়ারে উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী কুমিল্লায় প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১ আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ২২.৩ শতাংশ প্রবৃদ্ধি মক্কা চুক্তিতে বাংলাদেশ ইতিবাচকভাবে এগোচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী খাদ্য গোডাউনে খাদ্যমন্ত্রী আফরোজ খানম রিতার পরিদর্শন  নেপালে বন্যার ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু গুমের শিকারদের ন্যায়বিচার ও পুনর্বাসনের অধিকার নিশ্চিত করতে হবে: রিজভী

আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ২২.৩ শতাংশ প্রবৃদ্ধি

চলতি আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশের প্রবাসীরা বৈধপথে ও ব্যাংকিং চ্যানেলে ২৬৬ কোটি ৯০ লাখ (২.৬৬ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩২ হাজার ৭৬২ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৭৫ টাকা ধরে)।

রবিবার এ সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের বছরের একই সময়ের তুলনায় চলতি আগস্টে রেমিট্যান্স প্রবাহে ২২.৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গত ২০২৫ সালের আগস্টের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই (জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত) রেমিট্যান্স প্রবাহ ঊর্ধ্বমুখী রয়েছে। এই দুই মাসে মোট ৫৫২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। আগের অর্থবছরের (২০২৫-২৬) একই সময়ে (জুলাই থেকে ২৯ আগস্ট ২০২৫) রেমিট্যান্স এসেছিল ৪৬৬ কোটি মার্কিন ডলার। অর্থাৎ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয়ে ১৮.৬ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ২২.৩ শতাংশ প্রবৃদ্ধি

আপডেট সময় ০৬:৫৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬