ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন পীরগঞ্জের চতরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন লামায় ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ ৭ বছরেও শেষ হয়নি ৩ কোটি ৭২ লাখ টাকার মাদ্রাসা ভবনের কাজ জনগণের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: প্রতিমন্ত্রী হাবিব বকেয়া ৩৫ লাখ ৮০ হাজার ডলার, ই-ভ্যাট সেবা বন্ধের হুঁশিয়ারি বিদেশি প্রতিষ্ঠানের জানুয়ারি পর্যন্ত ইরান যুদ্ধ চালানোর অর্থ রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত সরানো হলো দুর্নীতির অভিযোগে আলোচিত স্বাস্থ্য কর্মকর্তা আমানউল্লাহকে বেতন বৃদ্ধির দাবিতে ডোমার-নীলফামারী মহাসড়ক অবরোধ

গত ৬ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী

সংসদে গুম প্রতিরোধ আইন উত্থাপনের সময় ওয়াক আউট সুস্থ ধারার রাজনীতি কি না, সেই প্রশ্ন তুলেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, গুমের সঙ্গে জড়িতরা যতই ক্ষমতাশালী হোক বিচারের আওতায় আনা হবে।

তার দাবি, গত ৬ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে গুমের শিকার হওয়া মানুষের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, গুমসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িতরা যতই শক্তিশালী হোক, তাদের আইনের আওতায় আনবোই। বিচারের মুখোমুখি করবোই। বিচারপ্রক্রিয়া ধীর হলেও অনেক দূর এগিয়েছে। ন্যায়বিচারের স্বার্থেই এমনটা হচ্ছে।

কেউ যাতে বলতে না পারে, তড়িঘড়ি বিচার করা হয়েছে, ন্যায়বিচার করা হয়নি। শুধু লোক দেখানো প্রশ্নবিদ্ধ বিচার করতে চাই না। একটি প্রক্রিয়ার মধ্যেই বিচারকাজ এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, গত ৬ মাসে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় গুমের কোনো অভিযোগ নেই। মোংলায় মিরাজ শেখের গুমের অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি স্বাধীনভাবে তদন্ত করা হচ্ছে।

ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা দিচ্ছে সরকার। আমরা চাই না আর কেউ গুমের শিকার হোক।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ছাড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন গুম থেকে ফিরে আসা ব্যক্তি ও নিখোঁজদের পরিবারের সদস্যরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন

গত ৬ মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী

আপডেট সময় ০৪:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬