ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াক আউট

জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদ চলাকালে রাত ৮টা ৭ মিনিটে সংসদ থেকে ওয়াকআউট করেন তারা।

এদিন রাত ৮টার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে দিনের কার্যসূচি আইযায়ী আইন প্রণয়নের কার্যাবলি শুরু হয়। এর পরপরই বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দাঁড়িয়ে কথা বলার অনুমতি চান। পরে ডেপুটি স্পিকার অনুমতি দিলে বিরোধীদলীয় নেতা আপত্তি সত্ত্বেও সংবিধান সংশোধন কমিটি গঠন ইস্যু ছাড়াও জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোটের রায় বাস্তবায়নসহ বেশকিছু বিলের বিষয়ে আপত্তি তুলে ওয়াকআউটের ঘোষণা দেন।

শফিকুর রহমান বলেন, ‘জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় থাকতে কয়েকটি বিশেষ কমিটি গঠন প্রক্রিয়া অধিবেশনের শুরুতেই করা হচ্ছে।
তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল গণভোট রায় মেনে সংস্কার করা। কিন্তু সরকারি দল জুলাই জাতীয় সনদকে বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে ক্রমেই সময়ক্ষেপণ করছে। যার প্রতিবাদে বিরোধীদল ওয়াক আউটের সিদ্ধান্ত নিয়েছে।’
এর আগে বেলা ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াক আউট

আপডেট সময় ০৯:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬