ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল যৌতুক মামলায় আদালতে বাদীপক্ষের হাতে মার খেলেন আইনজীবী ও আসামি বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমের সুমহান বার্তায় মুখরিত জনপদ রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকান সংগীতজগতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল, সম্পাদক সাগর ও সাংগঠনিক মাসুম পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু বিয়েতে রাজি না হওয়ায় ঘরে ঢুকে প্রেমিকার কবজি কাটলেন প্রেমিক

পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বুধবার (২৬ আগষ্ট) স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড সেন্টারের তৃতীয় তলায় আগুন লাগে।

স্থানীয় সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, এ ঘটনায় ১৫টি শিশু মারা গেছে। আগুন ছড়িয়ে পড়ার আগে একটি শিশুকে উদ্ধার করা হয়।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
তিনি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, ত্রুটিপূর্ণ এয়ার কন্ডিশনারের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
পাকিস্তানে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে অনেক সময় নিরাপত্তা বিধি ও ভবন নির্মাণের নিয়ম ঠিকভাবে মানা হয় না।

হাসপাতালের এই আগুনকে দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ হাসপাতাল অগ্নিকাণ্ড হিসেবে দেখা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন

পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু

আপডেট সময় ১২:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬