ঢাকা ০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমের সুমহান বার্তায় মুখরিত জনপদ রংপুরের ঘটনায় দ্রুত সময়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আমেরিকান সংগীতজগতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি শাহজালাল, সম্পাদক সাগর ও সাংগঠনিক মাসুম পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু বিয়েতে রাজি না হওয়ায় ঘরে ঢুকে প্রেমিকার কবজি কাটলেন প্রেমিক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ স্কুলের মূল ফটকের সামনে বালি-সুরকির স্তূপ, উড়ছে ধুলা; ভোগান্তিতে শিক্ষার্থীরা এনজিওর কিস্তির টাকা দিতে না পেরে একই পরিবারের তিনজনের বিষপান দক্ষিণগ্রাম পদ্মা বিলে নৌকা ভাড়া নিয়ে ক্ষোভ, পর্যটকদের অভিযোগ ‘সিন্ডিকেটের

বিয়েতে রাজি না হওয়ায় ঘরে ঢুকে প্রেমিকার কবজি কাটলেন প্রেমিক

মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে প্রেমিকাকে কুপিয়ে ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছেন সায়ন নামে এক যুবক। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে তার বাবা-মাকেও কুপিয়ে আহত করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন লর্ড মার্কেট এলাকার ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেন, তার স্ত্রী রেবেকা খাতুন এবং তাদের মেয়ে স্মৃতি আক্তার। অন্যদিকে, অভিযুক্ত সায়ন হোসেন শহরের মল্লিকপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সায়নের সঙ্গে স্মৃতিকে বিয়ে দিতে অস্বীকৃতি জানান স্মৃতির মা-বাবা। এ নিয়ে বিরোধ চলছিল। স্মৃতি তার বাবা-মায়ের সিদ্ধান্তে অটল ছিলেন। এর জেরে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে স্মৃতির বাড়িতে হামলা করেন সায়ন। একপর্যায়ে ধারালো রামদা দিয়ে স্মৃতির ডান হাতে কোপ দিলে কবজির নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

মেয়ের চিৎকারে মা-বাবা এগিয়ে গেলে তাদেরকেও উপুর্যপরি কুপিয়ে জখম করে পালিয়ে যান সায়ন। স্মৃতির পরিবারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, স্মৃতি আক্তারের ডান হাতের কব্জির নিচ থেকে আলাদা হয়ে গেছে। বাম হাতেও কোপ লেগেছে। মাথা ও বুকে গুরুতর আঘাতের ক্ষত রয়েছে। স্মৃতির বাবা সাইদুর রহমানের বুকে এবং বাম হাতে জখম হয়েছে। তার মায়ের বুক এবং ডান চোখে দায়ের কোপের গুরুতর ক্ষত রয়েছে। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে সায়নকে ধরতে রাতেই মাঠে নামে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, হামলাকারী সায়নকে ধরতে পুলিশের অভিযান চলছে। তাকে গ্রেপ্তার করতে পারলেই ঘটনার মোটিভ জানা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য জশনে জুলুস, নবীপ্রেমের সুমহান বার্তায় মুখরিত জনপদ

বিয়েতে রাজি না হওয়ায় ঘরে ঢুকে প্রেমিকার কবজি কাটলেন প্রেমিক

আপডেট সময় ১১:৫৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬