ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে স্বর্ণালংকার লুট দীর্ঘ ১৭ বছর দুর্নীতি ও দুঃশাসনের ট্রেন্ড ছিল: পানিসম্পদ মন্ত্রী

ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে স্বর্ণালংকার লুট

বরিশালের মেহেন্দীগঞ্জে ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূর দুই কান ছিঁড়ে স্বর্ণালংকার লুটে নিয়েছে চোর। এতে কানের লতি ছিঁড়ে মারাত্মক রক্তাক্ত হয়েছে ওই নারীর। তবে একই ঘরের আরেক নারীর নাকের গহনা নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে পালিয়ে যায় চোর।

সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে মেহেন্দীগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের চর মহিষা গ্রামের শাহজাহান হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে ঘরের টিন খুলে ভেতরে প্রবেশ করে চোর। এ সময় ঘুমে থাকা শাহজাহান হাওলাদারের স্ত্রীর দুই কানে থাকা সোনার গহনা এক হেঁচকায় ছিঁড়ে নিয়ে যায়। তীব্র ক্ষতে কান থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়ে শয্যা ভিজে যায়। এরপর চোরটি ঘরের ভেতর থাকা পুত্রবধূর নাকের গহনা টান দিয়ে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে। তবে এতে তিনি জেগে উঠে চিৎকার শুরু করলে চোরটি দ্রুত পালিয়ে যায়।

চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন এবং দেখতে পান ঘরের এক পাশের টিন খোলা। পরে দুর্ঘটনাস্থল থেকে চোরের ফেলে যাওয়া একটি জুতা উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা কামরুল হাসান মোমেন জানান, ঘরের ভেতর গিয়ে গৃহবধূর কান থেকে প্রচুর রক্তক্ষরণের এ দৃশ্য দেখা যায়। তারা বিষয়টি তদন্ত করে চোরকে শনাক্ত করার চেষ্টা করছেন।

এই চুরির ঘটনায় পুরো চর মহিষা গ্রামে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসী রাতের পাহারা জোরদার করার পাশাপাশি অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মেহেন্দীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুর জানান, ঘটনাটি তারা এখনো আনুষ্ঠানিকভাবে জানেন না। লিখিত বা মৌখিক অভিযোগ পেলে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে স্বর্ণালংকার লুট

আপডেট সময় ০৫:০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬