মির্জাপুর ডাওড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভাওড়া ইউনিয়ন নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগষ্ট ২০২৬ ইং রবিবার বিকাল তিনটায় ভাওড়া হাইস্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক হোসেন সম্রাট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকী , মাননীয় জাতীয় সংসদ সংসদ ,১৩৬, টাঙ্গাইল- ৭ , মির্জাপুর ও শিশু বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুল রউফ ভারপ্রাপ্ত সভাপতি মির্জাপুর উপজেলা বিএনপি।
খন্দকার সালাউদ্দিন আরিফ সাধারণ সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপি । এছাড়াও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ । ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন । তিনি বলেন সকল নেতাকর্মীগণ সকল ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য বলেন এবং সরকারের উন্নয়ন প্রকল্পের কাজ জনগণের কাছে তুলে ধরতে বলেন । তিনি আরো বলেন আগামী স্থানীয় পর্যায়ে ভাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র পক্ষ থেকে একক প্রার্থী থাকবে সেই প্রার্থী কে সকলে মিলে একত্রিত হয়ে ভোট দিয়ে নির্বাচিত করবেন ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবুল হাসেম খান সাধারণ সম্পাদক ভাওড়া ইউনিয়ন বিএনপি ।
সাইদ আল মামুন-স্টাফ রিপোর্টার 




















