ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিস ইউনিভার্স জিতে কত টাকা ও কী কী সুবিধা পাচ্ছেন জেনিফার বারেটো? বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন পীরগঞ্জের চতরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন লামায় ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ ৭ বছরেও শেষ হয়নি ৩ কোটি ৭২ লাখ টাকার মাদ্রাসা ভবনের কাজ জনগণের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: প্রতিমন্ত্রী হাবিব বকেয়া ৩৫ লাখ ৮০ হাজার ডলার, ই-ভ্যাট সেবা বন্ধের হুঁশিয়ারি বিদেশি প্রতিষ্ঠানের জানুয়ারি পর্যন্ত ইরান যুদ্ধ চালানোর অর্থ রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান শামা ওবায়েদের

নিরাপদ, নিয়মিত ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনাকে আরো সুসংহত, আধুনিক ও অধিকারভিত্তিক করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে নিরাপদ, নিয়মিত ও নিয়মতান্ত্রিক অভিবাসন নিশ্চিত করা এবং বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শামা ওবায়েদ বলেন, অভিবাসন বিষয়ে বিশ্বে বাংলাদেশের নেতৃত্ব ও অঙ্গীকার, জাতীয় নীতি ও কর্মপরিকল্পনা এবং মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যে কার্যকর যোগসূত্র স্থাপন করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজার বহুমুখীকরণ এবং নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে।

নিজ নির্বাচনী এলাকার অভিজ্ঞতা ও অভিবাসনের চিত্র তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়মিত অভিবাসন, মানবপাচার ও অভিবাসী চোরাচালানসহ ডিজিটাল প্ল্যাটফর্মে সংঘটিত প্রতারণার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, দেশের অভ্যন্তরে কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে পারলেই বিদেশে থাকা অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
এ জন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে সম্মিলিতভাবে অভিবাসন ব্যবস্থাপনাকে আরো আধুনিক, সুসংহত ও অধিকারভিত্তিক করার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক অভিবাসীবান্ধব নীতি প্রণয়নের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি মাঠ প্রশাসনের মাধ্যমে অভিবাসনপ্রত্যাশী ও প্রত্যাগত অভিবাসীদের কার্যকর সেবা নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

সভায় অংশ নেওয়া অভিবাসনপ্রবণ ১৪ জেলার জেলা প্রশাসকেরা নিজ নিজ এলাকার অভিবাসন পরিস্থিতি, অভিবাসীদের সুরক্ষা এবং এ–সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সরকারের অগ্রাধিকার এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে জেলা প্রশাসকদের অবহিত করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী তার বক্তব্যে চলতি বছর জাতিসংঘে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরামে বাংলাদেশের উপস্থাপিত বক্তব্য ও অঙ্গীকারের বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি অভিবাসন বিষয়ে বিভিন্ন গন্তব্য দেশের অবস্থান সম্পর্কেও আলোচনা করেন তিনি।

সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়-পূর্ব ও পশ্চিম) রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) প্রতিনিধি, অভিবাসনপ্রবণ ১৪ জেলার জেলা প্রশাসক, ঢাকায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মিশন প্রধানসহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন সভায় অংশ নেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিস ইউনিভার্স জিতে কত টাকা ও কী কী সুবিধা পাচ্ছেন জেনিফার বারেটো?

অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান শামা ওবায়েদের

আপডেট সময় ০৯:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬