ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ ‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে পটুয়াখালীতে স্বামীদের মানববন্ধন অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল

মনোহরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

কুমিল্লার মনোহরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে গ্রেপ্তার করেছে মনোহরগঞ্জ  থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মৈশাতুয়া ইউনিয়নের মেরুয়া দক্ষিণ পাড়ার বেপারি বাড়ির আবদুর রহমানের ছেলে মো. সৈকত হোসেন হৃদয় (২১), মেরুয়া মজুমদার বাড়ির খোরশেদ মজুমদারের ছেলে মো. সবুজ হোসেন মজুমদার (২৮), বাইশগাঁও ইউনিয়নের ডাবুরিয়া গ্রামের মধ্যম পাটোয়ারী বাড়ির ফিরোজ আলমের ছেলে মো. মারুফ হোসেন (২০), দুর্গাপুর আলী মিয়া পণ্ডিত বাড়ির মো. লিটনের ছেলে মো. মাহমুদুল হাসান (১৯) এবং হাসনাবাদ ইউনিয়নের জিনারাগ উশা হাজী বাড়ির মো. খোকনের ছেলে আজাদ হোসেন (২০)কে গ্রেপ্তার করা হয়।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক সেবনের অভিযোগে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ

মনোহরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

আপডেট সময় ১১:৪৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬