ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন থানাটি পরিদর্শন করে সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামো এবং নাগরিকদের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি থানায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গেও কথা বলেন।

এ সময় থানা ভবনের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন মন্ত্রী। তিনি পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা, পুলিশ সদস্যদের আবাসিক ব্যারাক এবং ডাইনিং স্পেস পরিদর্শন করেন।

ব্যারাক পরিদর্শনের সময় পুলিশ সদস্যদের আবাসন সুবিধা, মেসের খাবারের মান ও পরিচ্ছন্ন পরিবেশ সম্পর্কে খোঁজ নেন সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি নাইট ডিউটি ও শিফট ডিউটির সময়সূচি এবং দায়িত্ব পালনের পরিবেশ নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।

পরিদর্শনের একপর্যায়ে থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিডি ও অভিযোগ দায়ের করতে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা শোনেন তিনি। এসব অভিযোগ দ্রুত, স্বচ্ছতা ও গুরুত্বের সঙ্গে নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা। থানাকে সাধারণ মানুষের আস্থা ও ভরসার জায়গা হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, নাগরিকরা যেন কোনো ধরনের ভয় বা সংকোচ ছাড়াই থানায় এসে সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। পুলিশি সেবা পেতে কোনো ধরনের মধ্যস্থতার প্রয়োজন যেন না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৯:০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬