ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কলা ঝুলিয়ে রাখলে কেন বেশি দিন ভালো থাকে?

বাজার থেকে টাটকা ও হলুদ কলা কিনে আনার কয়েক দিনের মধ্যেই নরম হয়ে পচে যায়। তবে কলা সংরক্ষণের একটি সহজ উপায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, কলা ঝুড়িতে গাদাগাদি করে না রেখে ঝুলিয়ে রাখলে তা তুলনামূলক বেশি সময় সতেজ থাকতে পারে।

কলার দ্রুত পেকে যাওয়ার পেছনে বড় ভূমিকা রাখে ইথিলিন গ্যাস। এই গ্যাসকে ফল পাকানোর হরমোনও বলা হয়। কলা যত পাকতে থাকে, তত বেশি ইথিলিন গ্যাস তৈরি করে। আবার এই গ্যাসের কারণে পাকার প্রক্রিয়াও আরও দ্রুত হয়। ফলে একটি কলা নষ্ট হতে শুরু করলে পাশের কলাগুলোও দ্রুত পেকে যেতে পারে।

কলা ঝুলিয়ে রাখলে চারপাশে বাতাস চলাচল করতে পারে। এতে কলা থেকে বের হওয়া ইথিলিন গ্যাস সহজে ছড়িয়ে যায়। কিন্তু ঝুড়ি বা বদ্ধ জায়গায় অনেক কলা একসঙ্গে রাখলে গ্যাস জমে গিয়ে পাকার গতি বাড়তে পারে।

এছাড়া ঝুলিয়ে রাখলে কলায় ধাক্কা বা চাপ লাগার আশঙ্কাও কম থাকে। সামান্য আঘাত বা দাগ লাগলেও কলার ভেতরে ক্ষত প্রতিক্রিয়া শুরু হতে পারে এবং ইথিলিন গ্যাস উৎপাদন বেড়ে যেতে পারে। ফলে কলা দ্রুত নরম হয়ে যায়।

কলার মাথা ঢেকে রাখাও জরুরি
বড় কাঁদি থেকে কলার ছড়া আলাদা করার সময় বোঁটার অংশে কাটা দাগ তৈরি হয়। এই অংশ দিয়েও ইথিলিন গ্যাস বের হতে পারে। তাই দোকানে অনেক সময় কলার মাথায় পলিথিন মোড়ানো দেখা যায়।

বাড়িতে আনার পর কলার বোঁটার অংশে পলিথিন পেঁচিয়ে রাখলেও গ্যাস নির্গমন কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব।

ফ্রিজে রাখা ঠিক নয়
কলা গ্রীষ্মমণ্ডলীয় ফল হওয়ায় অতিরিক্ত ঠান্ডা পরিবেশে ভালো থাকে না। ফ্রিজে রাখলে কলার খোসা দ্রুত কালচে হয়ে যেতে পারে এবং সময়ের সঙ্গে ভেতরের অংশও নরম হয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, কলা সাধারণ ঘরের তাপমাত্রায় রাখাই ভালো। কলা সংরক্ষণের জন্য প্রায় ১৩ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপযোগী।

তাই কলা কয়েক দিন বেশি টাটকা রাখতে চাইলে ঝুড়িতে গাদাগাদি করে না রেখে ঝুলিয়ে রাখুন। পাশাপাশি কলায় আঘাত লাগা এড়িয়ে চলুন এবং বোঁটার অংশ ঢেকে রাখুন। এই কয়েকটি সহজ কৌশলেই কলার সতেজতা আরও কিছুদিন ধরে রাখা সম্ভব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

কলা ঝুলিয়ে রাখলে কেন বেশি দিন ভালো থাকে?

আপডেট সময় ০৬:১৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬