ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগ: ভোলা সরকারি কলেজের প্রভাষক শুভ্রদেব ওএসডি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ প্রসূতির মৃত্যুর ঘটনায় স্বজন-এলাকাবাসীর বিক্ষোভ, তদন্তের আশ্বাস ইউএনওর কালুখালীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, আকাশের দিকে তাকিয়ে করলেন উদযাপন সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মুকসুদপুরে বৃক্ষ রোপন ও পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজৈরে ইয়াছিন মোল্লা কে অপহরণ ও ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি ৩ জন আটক সারের ভর্তুকির টাকায় বছরে দুই পদ্মা সেতু নির্মাণ সম্ভব: আব্দুল মতিন

যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম জাতীয় সংসদেই জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শুরুর সময় তিনি এ কথা বলেন। সিইসি বলেন, ভোট দেয়া ও ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। তিনি সংসদ সদস্যদের নির্বাচনী প্রক্রিয়া সফল করতে সহযোগিতা করার আহ্বান জানান।

নির্বাচনী কর্মকর্তা হিসেবে স্বাগত বক্তব্যে এ এম এম নাসির উদ্দিন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এবারের নির্বাচনে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সিইসি বলেন, ব্যালটের মুড়িতে প্রার্থীর নাম উল্লেখ থাকবে। সংসদ সদস্যরা পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন। ব্যালট পেপার গ্রহণের পর তাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম রয়েছে কি না, তা দেখে নিতে হবে।
ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হবে এবং যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে বলে জানান সিইসি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি

আপডেট সময় ০৩:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬