ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউক্রেনের রাজধানীতে রাতভর রুশ মিসাইল-ড্রোন হামলা, নিহত ১৩ গুলশানের স্পা সেন্টারে অভিযানে গ্রেপ্তার ৫৩ এমিলিয়ানো মার্তিনেজ কি ক্লাব ফুটবলে অচল হয়ে পড়ছেন যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৯ নওগাঁর ধামইরহাটে মেরিনা হত্যার রহস্য উদঘাটন, সাবেক ইউপি সদস্য’সহ গ্রেপ্তার-২ চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃ’ত্যু’দণ্ড, ৭ জনের যাবজ্জীবন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হাসান নগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

হাসান নগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • রিয়াজ ফরাজী 
  • আপডেট সময় ০২:১৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৫১১ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১ টার দিকে  হাসান নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক দল, বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কাজির হাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন।
পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
হাসান নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিয়াদ সর্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন হাসান নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদ ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, যুবদলের সভাপতি মান্নান শিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদ ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, হাসান নগর ইউনিয়ন বিএনপির নেতা কবির জমাদার ও হান্নান সর্দার।
এ ছাড়া হাসান নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক সুহান, শাহাদাত হোসেন সোহেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সক্রিয় থাকার আহ্বানও জানানো হয়।
আলোচনা সভার সমাপনী বক্তব্যের পর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বর্ণাঢ্য এ আয়োজনকে কেন্দ্র করে হাসান নগর ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের রাজধানীতে রাতভর রুশ মিসাইল-ড্রোন হামলা, নিহত ১৩

হাসান নগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় ০২:১৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬