রংপুরের পীরগঞ্জে আরডিআরএস বাংলাদেশ ও সংশ্লিষ্টদের সহযোগিতায় আয়োজিত কিশোরীদের সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী অধিকার ও শিক্ষার হার বাড়াতে শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন। এতে উপজেলার মিঠিপুর ইউনিয়নের ২০ জন কিশোরী প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সভা সঞ্চালনা করেন মিঠিপুর কিশোরী ফোরামের সদস্য মোছা. ইমনি জান্নাত। সভায় কিশোরী প্রতিনিধিরা তাদের ফোরামের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সভায় জানানো হয়, কিশোরী ফোরামের কার্যক্রমের মধ্যে মানসিক স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টি অন্যতম। পাশাপাশি এলাকার কিশোরীদের বিদ্যালয়ে ভর্তি ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরীদের তালিকা তৈরি, তাদের পরিবারকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করা এবং গ্রামের গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা জানান,বর্তমানে কিশোরী ফোরামের এসব কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পরিবেশ রক্ষা ও পরিবেশের সঠিক ব্যবহার সম্পর্কে এলাকাবাসীর মধ্যে সচেতনতা তৈরিতেও কাজ করা হচ্ছে। আগামী দিনেও কিশোরীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন বলেন, “কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ, নারী অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শিক্ষার হার বাড়ানো এবং বিভিন্ন কর্মমুখী উদ্যোগে সম্পৃক্ত করতে সমাজের সচেতন মহলকে এগিয়ে আসতে আহ্বান জানান। কিশোরীদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত সচেতন মহলের উদ্যোগের কোনো বিকল্প নেই।”
সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর অধিকার, কিশোরীদের শিক্ষা, মানসিক স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় আরডিআরএস বাংলাদেশ সংশ্লিষ্ট কর্মকর্তা,সভায় কিশোরী ফোরামের সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত
-
তারিকুল ইসলাম তারিক পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি - আপডেট সময় ০৫:৪৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- ৫০৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ



















