ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশীদ মল্লিক আর নেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একদিনে দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৪  দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী নওগাঁয় ৬ কেজি গাঁ’জা’সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলাহাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা মুক্তা চলে গেলেন না ফেরার দেশে পীরগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার যুগল সাফল্যে বোরহানউদ্দিনে উপসচিব হলেন পীযূষ চন্দ্র দে ও শুভ্রা দাস ইনফান্তিনোর সমালোচনার জেরে চাকরি গেল ফিফার সিওওর গোপালগঞ্জে বাসে তল্লাশি, ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার- ৪

ইনফান্তিনোর সমালোচনার জেরে চাকরি গেল ফিফার সিওওর

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৫১০ বার পড়া হয়েছে

বেসরকারি বিনিয়োগ পরিকল্পনার প্রস্তাব নিয়ে ব্যাপক সামালোচনার শিকার হয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবার প্রকাশ্য সমালোচনা করার পর চাকরি হারালেন সংস্থাটির চিফ অপারেটিং অফিসার (সিওও) কেভিন লামোর।

সোমবার (১৭ আগস্ট) ফিফার এক কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছে বিবিসি।

বিবৃতিতে ফিফার ঐ মুখপাত্র জানিয়েছেন, সোমবার (১৭ আগস্ট) ফিফা এবং প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কেভিন লামোরের মধ্যকার পেশাগত সম্পর্কের ইতি ঘটেছে। ফিফা কেভিনের দুই বছরের সেবার জন্য ধন্যবাদ জানাচ্ছে এবং ভবিষ্যৎ জীবনের জন্য তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছে।

ইনফান্তিনোর প্রস্তাবিত ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) পরিকল্পনা প্রকাশ্যে আসার পরই কঠোর সমালোচনা করেছিলেন লামোর। তার অভিযোগ ছিল, ফিফার প্রশাসনকে এই পরিকল্পনা সম্পর্কে প্রতারণার শিকার করা হয়েছে।

তিনি আরও বলেছিলেন, ইনফান্তিনো মনে করেন, তিনি নিজেই ফিফার প্রতিচ্ছবি, অথচ তার কাজ ফিফার সেবায় থাকা। এই অবস্থানের কারণে চাকরি হারানোর ঝুঁকি থাকলেও তিনি পিছিয়ে যাবেন না। যদি এর অর্থ হয় আমি চাকরি হারাবো, তাহলে তাই হোক। আমি সেই সিদ্ধান্তকে সম্মান করব। অন্তত রাতে শান্তিতে ঘুমাতে পারব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশীদ মল্লিক আর নেই

ইনফান্তিনোর সমালোচনার জেরে চাকরি গেল ফিফার সিওওর

আপডেট সময় ০৩:৪৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬