ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায়  পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কালুখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক

রংপুর ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মিলেরপার এলাকায় ইটবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিফায়েত আহমেদ হিদয় (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হলেও ট্রাকের ভেতর থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মমিনপুর মিলেরপার এলাকার জহুড়িয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফায়েত আহমেদ হিদয় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি তার বাবার সঙ্গে রংপুর নগরীর কেরানীপাড়া এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রংপুর থেকে বদরগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলটি মমিনপুর মিলেরপার এলাকায় পৌঁছায়। এ সময় একটি অটোকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলের চালক ট্রাকের ভেতরে ঢুকে যান। আর পেছনে থাকা রিফায়েত ছিটকে পড়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিফায়েত আহমেদ হিদয়কে মৃত ঘোষণা করেন। পরে তার পরিবারের সদস্যরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী ও সাবেক ইউপি সদস্য জিয়ারুল ইসলাম বলেন,আমার চোখের সামনে এমন দুর্ঘটনা মেনে নিতে কষ্ট হচ্ছে। আমরা ট্রাকের ভেতরে মোটরসাইকেলের চালককে দেখতে পাই। তার মাথার হেলমেটটি আটকে ছিল। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে বের করে আনা হয়। অন্য ছেলেটিকে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রংপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায় 

রংপুর ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

আপডেট সময় ০১:৫৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬