ঢাকা ০১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে আওয়ামীপন্থি প্রকৌশলী নিমিতোষ ওঝার হাতে প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডোম-ইনোর জালের ফাঁদে জমি-বাড়ি হারিয়ে নিঃস্ব শিক্ষক পরিবার নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা ইইডির প্রকৌশলীর টেবিলে টাকার লেনদেন, ‘স্যারের কাছে ৫ লাখ টাকা রেখে যান’ ৫ ভাইয়ের দাপটে জিম্মি বরিশাল কর কমিশনারের কার্যালয় ঘুষ-দুর্নীতি ও সরকারি গাড়ির অপব্যবহারের অভিযোগে আলোচনায় ঠাকুরগাঁও এলজিইডির প্রকৌশলী মামুন সেই ফজলুল হকই এখন এফবিসিসিআইয়ের প্রশাসক লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

লালমনিরহাটের আদিতমারীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল

আপসহীন নেতৃত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আদিতমারী উপজেলা বিএনপি কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ (১৫ আগস্ট) আদিতমারী উপজেলা শাখা বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও জনগণের প্রতি তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলার সাবেক সদস্য সচিব মোঃ সালেকুজ্জামান প্রামাণিক সালক এবং সভাপতিত্ব করেন মোঃ আমিনুল ইসলাম আদিতমারী উপজেলা সাবেক আহবায়ক আদিতমারী উপজেলার সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহরিয়া আলম রনি ও সদস্য সচিব মোঃ আসাদুল হাবিব মানিক উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ হাসানুল হক বান্না ও সদস্য সচিব আবু বাক্কার ও উপজেলা সাবেক যুগ্ম আহবায়ক নাদিরুল ইসলাম মানিক ছাত্র দলের আহবায়ক মোঃ আব্দুল হালিম বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক,সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মোনাজাতে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর দীর্ঘ রাজনৈতিক ভূমিকা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর রাজনৈতিক জীবন ছিল নানা প্রতিকূলতা, আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও তাঁর মৃত্যুর পর গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেছিলেন।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের গণতান্ত্রিক ইতিহাসে খালেদা জিয়ার অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। তাঁর আদর্শ, রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে প্রথমবার, ১৯৯৬ সালে দ্বিতীয়বার এবং ২০০১ সালে তৃতীয়বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে

লালমনিরহাটের আদিতমারীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল

আপডেট সময় ১১:২১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬