ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ধানমণ্ডি ৩২ নম্বরসহ রাজধানীতে নিরাপত্তা জোরদার

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার সকালে রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ধানমণ্ডি ৩২ নম্বর রোডে আনা হয়েছে ওয়াটার ক্যানন। এখানে দায়িত্বে রয়েছেন শতাধিক পুলিশ সদস্য।
ধানমণ্ডি ৩২ নম্বরে দায়িত্ব পালন করা এপিবিএনের এসআই জহুরুল গণমাধ্যমকে বলেছেন, রমনা জোনের পুলিশ কমিশনারের নির্দেশে ভোর থেকে এখানে ডিউটিতে আছি। সকাল থেকে ৩৩ জন এপিবিএন সদস্য সড়কের দুইপাশে ডিউটি করছে।

এর আগে গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবেলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তাবলয়ের আওতায় আনা হয়েছে। রাজধানী জুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হচ্ছে। নগরের সব প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে। পাশাপাশি ডিবি ও সিটিটিসির সদস্যরা মাঠে থাকবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি প্রতিশ্রুতি রাখে : স্বরাষ্ট্রমন্ত্রী

ধানমণ্ডি ৩২ নম্বরসহ রাজধানীতে নিরাপত্তা জোরদার

আপডেট সময় ০১:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬