ঢাকা ০২:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর ম্যানেজারের বিরুদ্ধে ‘কর্তনের’ অভিযোগ এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ নাড়াইছড়ি রেঞ্জে দুই বন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ টাঙ্গাইলের ঘাটাইলে পিআইও এনামুল হকের দীর্ঘ ‘রাজত্ব’ দুদকের জালে শ্রীনগর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জুয়েল শিকদার ১৫ বছর আউটসোর্সিং টেন্ডারে দেলোয়ারের আধিপত্য দুদকের মামলার আসামি এহসানুল ইমাম, তবুও রাজউকের গুরুত্বপূর্ণ পদে বহাল বিআইডব্লিউটিএতে আক্তারের রাজত্ব, আওয়ামী সিন্ডিকেট এখনো সক্রিয় তীব্র শিক্ষক সংকটে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় শাকিরা-পিকের বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

শাকিরা-পিকের বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৫০৯ বার পড়া হয়েছে

মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকা হয়ে উঠেছেন লামিনে ইয়ামাল। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর বিপুল আয় ও বিলাসবহুল জীবনযাপনও এখন নিয়মিতই খবরের শিরোনাম হচ্ছে। এবার জানা গেছে, বার্সেলোনায় প্রায় ১৫৭ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বাড়ি কিনতে যাচ্ছেন এই স্প্যানিশ উইঙ্গার।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’র প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ামাল যে বাড়িটি কিনতে আগ্রহী, সেখানে একসময় থাকতেন বার্সেলোনার সাবেক তারকা জেরার্দ পিকে ও তাঁর সাবেক সঙ্গী পপ তারকা শাকিরা।

পিকে ও শাকিরার সম্পর্ক শুরু হয়েছিল ২০১০ সালে। ২০১২ সালে নির্মিত ওই বাড়িতে ২০২২ সালে বিচ্ছেদের আগপর্যন্ত একসঙ্গে বসবাস করতেন তাঁরা। বিচ্ছেদের পর বাড়িটি বিক্রির জন্য বাজারে তোলা হয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩ হাজার ৮০০ বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত এই সম্পত্তিতে রয়েছে মূল বাড়িসহ মোট তিনটি ভবন। রয়েছে ইনডোর ও আউটডোর সুইমিংপুল, টেনিস কোর্ট, জিমনেসিয়াম, একাধিক খোলা চত্বর এবং একটি রেকর্ডিং স্টুডিও।

বাড়িটির প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ কোটি ৪০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকা। পরে তিনটি ভবনের একটি বিক্রি হয়ে যাওয়ায় সম্পত্তিটির দাম কমে দাঁড়ায় ১ কোটি ১০ লাখ ইউরোতে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫৬ কোটি ৬৭ লাখ টাকা।

‘এল পাইস’ জানিয়েছে, বর্তমানে বাড়িটি কেনার বিষয়ে আগ্রহী ইয়ামাল। তবে নিজের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী সম্পত্তিটিতে সংস্কার ও পরিবর্তন আনতে চান তিনি। এ জন্য বাড়তি অর্থও খরচ করার পরিকল্পনা রয়েছে তাঁর।

বিলাসবহুল এই সম্পত্তি কেনার সামর্থ্য ইয়ামালের রয়েছে তাঁর আয়ের পরিমাণ দেখলেই তা বোঝা যায়। কয়েক মাস আগে বার্সেলোনার সঙ্গে ছয় বছরের নতুন চুক্তি করেছেন তিনি। চুক্তি অনুযায়ী, বছরে প্রায় ৩ কোটি ইউরো আয় করতে পারেন ইয়ামাল। ছয় বছর চুক্তিতে থাকলে শুধু বেতন থেকেই তাঁর আয় হতে পারে প্রায় ১৮ কোটি ইউরো।

এর বাইরে বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকেও বিপুল অর্থ আয় করছেন ইয়ামাল। ‘ফোর্বস’-এর হিসাবে, সব মিলিয়ে তাঁর বার্ষিক আয় প্রায় ৩ কোটি ৭০ লাখ ইউরো হতে পারে।

এই বিপুল আয়ের সুবাদে বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলারদের তালিকাতেও জায়গা করে নিতে পারেন ইয়ামাল। সেই তালিকায় রয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের মতো তারকারা।

মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব ফুটবলের শীর্ষ তারকাদের কাতারে উঠে আসার পাশাপাশি শতকোটি টাকার বিলাসবহুল সম্পত্তির মালিক হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন ইয়ামাল। মাঠের বাইরেও তাঁর জীবনযাপন যে কতটা বর্ণিল হয়ে উঠেছে, এই বাড়ি কেনার খবর যেন তারই আরেকটি উদাহরণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিসির জোয়ার সাহারা ডিপোর ম্যানেজারের বিরুদ্ধে ‘কর্তনের’ অভিযোগ

শাকিরা-পিকের বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

আপডেট সময় ১২:০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬