ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসির ঘোড়াশাল প্রকল্পে ৪,৭৫৮ কোটি টাকা অনিয়মের অভিযোগ ‘শৃঙ্খলিত পুলিশ, নিরাপদ ভোলা’ মাস্টার প্যারেডে পুলিশ সুপারের কঠোর বার্তা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আলমগীর মালতিয়া কারাগারে, পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসা মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না: পরীমণি ভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী ২৫ দিনেও মেলেনি বিচার, প্রতারণার অভিযোগে হতাশায় ফাতেমা আক্তারের পরিবার

ভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র

মার্কিন সিনেটে বিপুল সমর্থনে পাস হয়েছে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও তেল ক্রেতা দেশগুলোর ওপর চড়া শুল্ক আরোপ সংক্রান্ত বহু আলোচিত দ্বিদলীয় বিলটি। সম্প্রতি প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণে নামাঙ্কিত এই বিলটি সিনেটের ভোটাভুটিতে ৮৬-১২ ব্যবধানে জয়ী হয়ে একটি বড় ধাপ অতিক্রম করেছে।

আইনটি চূড়ান্ত অনুমোদন পেলে রাশিয়া থেকে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস কেনা শীর্ষ দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর একচ্ছত্র ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি বাস্তবায়িত হলে বিশেষ করে ভারত ও চীনের মতো দেশগুলো বড় ধরনের অর্থনৈতিক চাপের মুখে পড়তে যাচ্ছে। তবে যেসব দেশ তাদের মোট প্রাকৃতিক গ্যাস আমদানির ১৫ শতাংশের কম অংশ রাশিয়া থেকে আনে এবং সেই নির্ভরতা আরও কমানোর প্রক্রিয়ায় রয়েছে, তাদের জন্য কিছুটা ছাড়ের সুযোগ রাখা হয়েছে।

বিলটিতে ট্রাম্পের পরামর্শে ইরানের জ্বালানি ও অস্ত্র খাতে অর্থায়ন সীমিত করার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার পরিধিও বাড়ানো হয়েছে। পাশাপাশি রাশিয়ার সরকারি কর্মকর্তা, প্রভাবশালী ধনকুবের, আর্থিক প্রতিষ্ঠান এবং নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত তাদের ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া ট্যাংকারগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে। বিলটির মূল লক্ষ্য হলো রাশিয়ার জ্বালানি রপ্তানির আয় কমিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ অর্থায়নের সক্ষমতা পঙ্গু করে দেওয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ক্যাপিটল হিল পরিদর্শনের সময়ই বিলটি মার্কিন সিনেটে এই সাফল্য পায়। ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের বড় অংশের সমর্থনে এই বিল পাস হলেও কিছু ডেমোক্র্যাট সদস্য ট্রাম্পকে দেওয়া এই শুল্ক আরোপের একক ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এতে করে মার্কিন বাজারে পণ্যের দাম বৃদ্ধি পেতে পারে এবং ইউরোপীয় মিত্রদের সাথে বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে।

সিনেটে অগ্রগতির মুখ দেখলেও বিলটি এখনো পূর্ণাঙ্গ আইনে পরিণত হয়নি। সিনেটের চূড়ান্ত পাসের পর এটি মার্কিন প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। তবে প্রতিনিধি পরিষদ বর্তমানে গ্রীষ্মকালীন বিরতিতে থাকায় আগামী সেপ্টেম্বরের আগে বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য সেখানে উত্থাপনের সম্ভাবনা কম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী

ভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০২:১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬