ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএইতে নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে তোপের মুখে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ১৭ বছর ধরে বাডাসের মহাসচিব সাইফ উদ্দিনকে ঘিরে অনিয়ম-দুর্নীতির বিস্তর অভিযোগ ভুয়া ডি-নোট বিতর্কে বহাল রুহুল আমিন, অফিস সহায়ক ঘুরছেন দ্বারে দ্বারে বিএসসিতে দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব বিআইডব্লিউটিএর চাঁদপুর নদী বন্দরে মাহফুজ মোল্লার বিরুদ্ধে ঠিকাদারি নিয়ন্ত্রণের অভিযোগ পদ্মা লাইফে একের পর এক অনিয়মের অভিযোগ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ আওয়ামী দোসর ইউসুফের ইশারায় চলছে মুদ্রণ অধিদপ্তর ধোপাখলা সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ৪টি গরু জব্দ চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নেশার সিরাপ জব্দ করল ৫৩ বিজিবি

কালিয়াকৈরে ভোরের সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মালবাহী আরেকটি ট্রাকের ধাক্কায় একজন চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) ভোরে উপজেলার বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম (৪০) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চিত্তিপাড়া গ্রামের মৃত মানিক সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মালবাহী ট্রাক ভোর সাড়ে ৪টার দিকে বোর্ডঘর এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সিরাজুল ইসলাম চালকের কেবিনে আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন কেটে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পুলিশ ট্রাক দুটি জব্দ করেছে। কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএইতে নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে তোপের মুখে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

কালিয়াকৈরে ভোরের সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকের মৃত্যু

আপডেট সময় ১২:৩৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬