ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ মৌসুমে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে পার্বতীপুর উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। কৃষকের জীবনমান উন্নয়ন এবং কৃষিকে লাভজনক করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। ধান ও অন্যান্য ফসলের পাশাপাশি তুলা চাষ লাভজনক হলে কৃষকরা ভবিষ্যতে আরও বেশি জমিতে তুলা আবাদে আগ্রহী হবেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহমুদ হুসাইন রাজু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হুসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সানাউল্লাহ, ইঞ্জিনিয়ার এ জেড এম আরিফুল হক রিয়েল, ঠাকুরগাঁও জোনাল অফিসের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেলিনা আক্তার, অবসরপ্রাপ্ত শিক্ষক আকরাম হোসেন মাস্টার, সাবেক প্যানেল মেয়র মঞ্জরুল আজিজ পলাশ এবং পার্বতীপুর কটন ইউনিট অফিসার আখতার মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সুধীজন অংশ নেন।

জানা গেছে, উপজেলার নির্বাচিত প্রতিটি কৃষককে ৩৩ শতক জমিতে তুলা চাষের জন্য প্রয়োজনীয় কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। এর মধ্যে ছিল তুলা বীজ ৬০০ গ্রাম, ইউরিয়া ২৫ কেজি, টিএসপি ৫০ কেজি, এমওপি ৫০ কেজি, বোরন ২ কেজি, কীটনাশক ৩০০ মিলিলিটার, ছত্রাকনাশক ১৫০ গ্রাম এবং বৃদ্ধি নিয়ন্ত্রক ৩০০ মিলিলিটার।

কৃষকেরা এ সহায়তা কর্মসূচিকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে কৃষি উপকরণ পাওয়ায় তুলা চাষে তাদের খরচ কমবে এবং উৎপাদন বাড়াতে উৎসাহিত হবেন। সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের আর্থিকভাবে সহায়তা করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নেশার সিরাপ জব্দ করল ৫৩ বিজিবি

পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

আপডেট সময় ১২:০২:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬