ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধা এলজিইডিতে এক পদে দুই নির্বাহী প্রকৌশলী, ভোগান্তিতে ঠিকাদাররা ভারতে পালানোর সময় তিন সঙ্গীসহ শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার ধামরাইয়ে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা অর্থপাচার, সম্পদ আত্মসাৎ ও কর অনিয়মের অভিযোগ, জুলফিকার রহমানকে ঘিরে নিরপেক্ষ তদন্তের দাবি ২২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগে তরিকুল ইসলামের ভূমিকা নিয়ে তদন্তের দাবি ডিএইতে নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে তোপের মুখে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ১৭ বছর ধরে বাডাসের মহাসচিব সাইফ উদ্দিনকে ঘিরে অনিয়ম-দুর্নীতির বিস্তর অভিযোগ ভুয়া ডি-নোট বিতর্কে বহাল রুহুল আমিন, অফিস সহায়ক ঘুরছেন দ্বারে দ্বারে বিএসসিতে দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব বিআইডব্লিউটিএর চাঁদপুর নদী বন্দরে মাহফুজ মোল্লার বিরুদ্ধে ঠিকাদারি নিয়ন্ত্রণের অভিযোগ

কে হচ্ছেন পরবর্তী পূর্ত সচিব? আলোচনায় যাদের নাম

বিদায় নিচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম। আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) তার শেষ কর্মদিবস। বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি চুক্তিভিত্তিক সচিব হিসেবে থাকার জন্য চেষ্টা-তদবির করেও ব্যর্থ হয়েছেন। এখন তাই আলোচনা চলছে– এই মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর পরবর্তী সচিব কে হচ্ছেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্ভাব্য সচিব হিসেবে একাধিক কর্মকর্তার নাম শোনা যাচ্ছে। আলোচনায় আছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ও ঢাকার সাবেক বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর নাম। এ ছাড়া শ্রম ও কর্মসংস্থান সচিব আব্দুর রহমান তরফদার এবং গণপূর্তের প্রশাসন অনুবিভাগ-২-এর অতিরিক্ত সচিব সারোয়ার আলমের নামও আছে আলোচনায়। এর মধ্যে এগিয়ে আছেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বর্তমান সচিব মো. নজরুল ইসলাম গত বছরের ২৭ মার্চ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যোগদান করেন। জামায়াতপন্থী এই আমলার চাকরির মেয়াদ চলতি মাসে শেষ হচ্ছে। গণপূর্ত মন্ত্রণালয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মতো প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করেন বর্তমান এই সচিব।

আইসিটি বিভাগের সচিব হলেন মামুনুর রশীদ ভূঞাআইসিটি বিভাগের সচিব হলেন মামুনুর রশীদ ভূঞা
নজরুল ইসলাম এর আগে গত বছরের ৬ জানুয়ারি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে যোগদান করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ১১ ব্যাচের এই কর্মকর্তা আওয়ামী লীগের সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজীর সঙ্গে কাজ করেছেন। হাসিনা গাজী নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার মেয়র থাকাকালে নজরুল ইসলাম সেখানে প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন।

পূর্ত মন্ত্রণালয়ের মালিকানাধীন জমির নিষ্কণ্টক তালিকা করে সেখান থেকে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে মো. নজরুল ইসলামের বিরুদ্ধে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধা এলজিইডিতে এক পদে দুই নির্বাহী প্রকৌশলী, ভোগান্তিতে ঠিকাদাররা

কে হচ্ছেন পরবর্তী পূর্ত সচিব? আলোচনায় যাদের নাম

আপডেট সময় ১২:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬