মাদারীপুরের রাজৈর উপজেলায় মাদারীপুর দুই আসনের সংসদ সদস্য মোঃ জাহান দার আলী মিয়া রাজৈরের অসহায় মানুষের সুখ দুঃখ কথা শোনার জন্য বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক প্রতিটি উপজেলায় একটি করে এমপিদের বসার জন্য অফিস কক্ষ তৈরি করার ঘোষণা দেন ।
আজ ২৬ জুলাই রোজ রবিবার বেলা ১১ ঘটিকার সময় রাজৈর উপজেলা অফিস কক্ষে আগমন করেন , এবং প্রথম কার্য দিবসের শুভ সূচনা করেন। রাজৈর উপজেলা নবাগত নির্বাহী অফিসার রোকসানা খায়রুন নেছা মাদারীপুর ২ আসনের এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।
এসময় উপস্থিত আরো ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব আলী মিয়া, রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী জাহিদুর রহমান লেবু, বিআরডিবি চেয়ারম্যান আবুল হাসান খান, বিএনপির নেতা আরিফ হাওলাদার, মহসিন ফকির, মিরাজ কাজী, বাদশা মীর, সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এমপি মোঃ জাহান দার আলী মিয়া উপস্থিত রাজৈর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মুরুব্বি ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় ও আলাপ আলোচনা করেন।
ব্যুরো চীফ মাদারীপুর 




















