মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মিছিলে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) একজন সৎ, দক্ষ ও অভিজ্ঞ রাষ্ট্রনায়ক। দীর্ঘ রাজনৈতিক ও সাংবিধানিক জীবনে তিনি সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব প্রদান দেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, ভোলা-৩ আসনের কৃতি সন্তান হিসেবে তাঁর এই দায়িত্ব গ্রহণে তজুমদ্দিন ও লালমোহনের সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। তাঁরা তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও দেশ-জাতির কল্যাণে অব্যাহত অবদান কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, হাসান মাকসুদুর রহমান, ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি হাসান মো. সাফা পিন্টুসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রিয়াজ ফরাজী 




















