ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

দুর্নীতি-অবৈধ সম্পদের অভিযোগে উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগের প্রস্তুতি

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার এক উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
অভিযোগে বলা হয়েছে, ইঞ্জিনিয়ার আবু ইউছুফ, সাবেক ছাত্র, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, বর্তমানে সীতাকুণ্ড পৌরসভার উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। অভিযোগকারীদের দাবি, চাকরিকালীন সময়ে তিনি বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন, যার উৎস নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে তার আয়-ব্যয়ের হিসাব, সম্পদের উৎস এবং দায়িত্ব পালনকালে কোনো অনিয়ম বা দুর্নীতি সংঘটিত হয়েছে কি না তা খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করা হবে।
অভিযোগকারীদের মতে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটিত হলে জনস্বার্থে তা প্রকাশ করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।
এ বিষয়ে সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলীর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

দুর্নীতি-অবৈধ সম্পদের অভিযোগে উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগের প্রস্তুতি

আপডেট সময় ০১:২১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬