ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএসইর বাজার মূলধন কমলো সাড়ে ৯ হাজার কোটি টাকা এআইয়ের দায়িত্বশীল ব্যবহার বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী শাপলা চত্বর মামলা : আনুষ্ঠানিক অভিযোগ জমা সোমবার দীর্ঘদিন পালিয়ে থেকেও ৬ মাসের বেতন পেলেন আ.লীগ নেত্রী ৩০ দিন এক টুকরা আদা খেলেই মিলবে চমকে দেওয়া উপকারিতা মধ্যরাতে জনপ্রিয় স্ট্রিমার স্পিডের বিশ্বরেকর্ড ভাঙলেন মোদি ১৯ বছরেই বাবা হচ্ছেন এনদ্রিক, জন্মের আগেই ছেলের নাম রাখা হলো ‘কেন্দ্রিক’ রাষ্ট্রপতি দলীয় নাকি বাইরে থেকে সিদ্ধান্ত বিএনপির বৈঠকে : মির্জা ফখরুল বিগত সরকারের সীমাহীন অনিয়মে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছিল: স্বাস্থ্যমন্ত্রী আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
চরম ভোগান্তিতে গ্রাহকরা

নীলফামারীতে দুই মাস পর আবারও জ্বালানি তেলের সংকট

টানা দুই মাস স্বাভাবিক থাকার পর জুলাইয়ের শেষ প্রান্তে এসে নীলফামারীতে আবারও হুট করে দেখা দিয়েছে তীব্র জ্বালানি তেলের সংকট। আকস্মিক এই সংকটে জেলাজুড়ে ডিজেল ও পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ সারি, ভোগান্তিতে পড়েছেন হাজারো যানচালক ও সাধারণ মানুষ।
জেলা শহরসহ আশপাশের পাম্প ঘুরে দেখা গেছে, অধিকাংশ পাম্পে ঝুলছে ‘তেল নেই’ সাইনবোর্ড। দু-একটি পাম্পে পেট্রোল বা ডিজেল পাওয়া গেলেও গ্রাহকপ্রতি নির্দিষ্ট পরিমাণ বেধে দেওয়া হচ্ছে। পাম্প মালিকদের দাবি, ডিপো থেকে চাহিদামতো জ্বালানি না পাওয়ায় তারা সরবরাহ ধরে রাখতে পারছেন না। হঠাৎ তেল না পেয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দূরপাল্লার যানবাহনের চালক, মোটরসাইকেল আরোহী এবং কৃষিকাজে সেচ দেওয়া কৃষকরা।
স্থানীয়দের অভিযোগ, সরবরাহ স্বাভাবিক হওয়ার কিছুদিন যেতে না যেতেই জুলাইয়ের শেষভাগে আবারও হুট করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা না হলে পরিবহন খাতসহ দৈনন্দিন কাজকর্মে স্থবিরতা নেমে আসার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএসইর বাজার মূলধন কমলো সাড়ে ৯ হাজার কোটি টাকা

চরম ভোগান্তিতে গ্রাহকরা

নীলফামারীতে দুই মাস পর আবারও জ্বালানি তেলের সংকট

আপডেট সময় ০৩:০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬