ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৯ বছরেই বাবা হচ্ছেন এনদ্রিক, জন্মের আগেই ছেলের নাম রাখা হলো ‘কেন্দ্রিক’ রাষ্ট্রপতি দলীয় নাকি বাইরে থেকে সিদ্ধান্ত বিএনপির বৈঠকে : মির্জা ফখরুল বিগত সরকারের সীমাহীন অনিয়মে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছিল: স্বাস্থ্যমন্ত্রী আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ মেয়েকে বাঁচাতে গিয়ে পানিতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বাবার নীলফামারীতে দুই মাস পর আবারও জ্বালানি তেলের সংকট নওগাঁর ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নীলফামারী ডোমারে ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ গ্রেফতার টানা বৃষ্টির প্রভাবে বাড়ল পেঁয়াজের দাম ডুগডুগী বড়গাছা বাজারে বিকাশ দোকানে ১ লাখ টাকা চুরি ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা

ডুগডুগী বড়গাছা বাজারে বিকাশ দোকানে ১ লাখ টাকা চুরি ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ব্যস্ততম ডুগডুগি বড়গাছা বাজারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাজারের একটি বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান থেকে নগদ ১ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।
আজ দুপুর আনুমানিক ১:৩০ মিনিটের দিকে এই চুরির ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের নাম ষষ্ঠী ঠাকুর।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আজও দুপুর ১:৩০ মিনিটের দিকে দোকান মালিক ষষ্ঠী ঠাকুর কেনাবেচা শেষে দোকান সাময়িকভাবে বন্ধ করে দুপুরের খাবার খেতে নিজ বাসায় যান। সেখান থেকে খাওয়া শেষ করে দোকানে ফিরে এসে দেখতে পান ক্যাশ বাক্সের তালা ভাঙা এবং ভেতরে থাকা নগদ ১ লাখ টাকা উধাও।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ষষ্ঠী ঠাকুর হতাশ কণ্ঠে জানান, “দুপুরের দিকে বাজার কিছুটা ফাঁকা হয়ে যায়। আমি সামান্য সময়ের জন্য দোকান বন্ধ করে বাসায় খেয়ে আসতে গিয়েছিলাম। এসে দেখি আমার ক্যাশ বাক্সে থাকা জমানো ও ব্যবসার ১ লাখ টাকা চুরি হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।”
দিনের আলোতে জনবহুল বাজারে এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে টাকা উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোড় দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ডোমার থানার সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করছেন সচেতন এলাকাবাসী।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৯ বছরেই বাবা হচ্ছেন এনদ্রিক, জন্মের আগেই ছেলের নাম রাখা হলো ‘কেন্দ্রিক’

ডুগডুগী বড়গাছা বাজারে বিকাশ দোকানে ১ লাখ টাকা চুরি ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা

আপডেট সময় ০১:৪৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬