ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি দলীয় নাকি বাইরে থেকে সিদ্ধান্ত বিএনপির বৈঠকে : মির্জা ফখরুল বিগত সরকারের সীমাহীন অনিয়মে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছিল: স্বাস্থ্যমন্ত্রী আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ মেয়েকে বাঁচাতে গিয়ে পানিতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল বাবার নীলফামারীতে দুই মাস পর আবারও জ্বালানি তেলের সংকট নওগাঁর ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নীলফামারী ডোমারে ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ গ্রেফতার টানা বৃষ্টির প্রভাবে বাড়ল পেঁয়াজের দাম ডুগডুগী বড়গাছা বাজারে বিকাশ দোকানে ১ লাখ টাকা চুরি ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪ লাখ টাকার মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪ লাখ টাকার মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)
শনিবার (২৫ জুলাই) ভোর পৌনে ০৫ টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ ওয়াহেদপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে।
বিজিবি জানায়, জব্দকৃত ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৬২ হাজার ৮০০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
৫৩ বিজিবি সূত্রে আরও জানা যায়, চলতি জুলাই মাসে ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে একজন আসামিসহ মোট ৬০৫ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করা হয়েছে। এসব জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার ৬০০ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ, সব ধরনের অবৈধ চোরাচালান দমন এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি দলীয় নাকি বাইরে থেকে সিদ্ধান্ত বিএনপির বৈঠকে : মির্জা ফখরুল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪ লাখ টাকার মাদক জব্দ

আপডেট সময় ০১:৩৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬