ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

ভোলার বাংলাবাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ বিষয়ক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

  • রিয়াজ ফরাজী
  • আপডেট সময় ০৭:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৫১২ বার পড়া হয়েছে
বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর লেনদেনে বাংলা কিউ আর’ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে ভোলার বাংলাবাজেরে বর্ণাঢ্য র‍্যালি, ক্যাম্পেইন, ফিতা কাটা, বাংলা কিউআর কোড বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি. বাংলাবাজার উপ-শাখা।
বুধবার (২২ জুলাই) সকালে ভোলার বাংলাবাজার পাবলিক প্যালেসে অনুষ্ঠিত আলোচনা সভা ও র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি. ভোলা শাখার সহকারী মহা ব্যবস্থাপক পরিমল চন্দ্র বিশ্বাস। তিনি ফিতা কেটে এবং বাংলা কিউআর কোড বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচি শুরু হয়।
স্বাগত বক্তব্য দেন, পূবালী ব্যাংক পিএলসি, বাংলাবাজার উপ-শাখার ব্যবস্থাপক মো. ফখরুল ইসলাম।
‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ে বিশেষ বক্তব্য উপস্থাপন করেন পূবালী ব্যাংক পিএলসি, কুঞ্জেরহাট উপ-শাখার ব্যবস্থাপক মো. মেজবাহ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ইসমাইল হোসেন কাজী, বাংলাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হারুন দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী মো. আমীর হোসেন ও মো. শামীম কাজী। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ভোলা শাখার কর্মকর্তা কর্মকর্তা মো. আতিক।
পূবালী ব্যাংক পিএলসি, বাংলাবাজার উপ-শাখার আয়োজনে ক্যাশলেস বাংলাদেশ কর্মসুচির শুরুতেই প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণের মধ্যদিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বাংলাবাজার উপশহর প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানটি মনোমুগ্ধকরভাবে সঞ্চালনা করেন কবি ও লেখক গাজী তাহের লিটন।
প্রধান অতিথির বক্তব্যে, পূহালী ব্যাংক পিএলসি ভোলা শাখার সহকারী মহা-ব্যবস্থাপক পরিমল বিশ্বাস বলেন, ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন শুধু সময় ও খরচ সাশ্রয়ই করে না, এটি একটি স্বচ্ছ ও নিরাপদ আর্থিক ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার প্রসারে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংক কাজ করেছে বলে অভিমত ব্যক্ত করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

ভোলার বাংলাবাজারে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ বিষয়ক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৩৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬