কুমিল্লা সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মী বাবুল চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করায় তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। সম্প্রতি কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব ইউসুফ মোল্লা টিপু মরহুম বাবুলের পরিবারের হাতে ২ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন সবসময় তার কর্মীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং দুঃসময়ে তাদের পরিবারের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। এ আর্থিক সহায়তা মরহুম বাবুলের পরিবারের প্রতি কুমিল্লা সিটি কর্পোরেশনের মানবিক দায়বদ্ধতা ও সহমর্মিতার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 






















