ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শওকত আলীর অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান গতি বাড়িয়েছে দুদক স্বাস্থ্য অধিদপ্তরের আউটসোর্সিং কর্মী নিয়োগে ঘুষের সিন্ডিকেটের অভিযোগ আর্জেন্টিনা ফাইনালে হারের পর সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কুমিল্লা নগরীতে অভিযানে ৩ জনকে জরিমানা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন লামিন ইয়ামাল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য স্পেনের জয়ে যা লিখলেন শাকিব-বুবলী-অপু দাবি বাস্তবায়নে ৩ আগস্ট অবস্থান কর্মসূচির ঘোষণা গণপূর্ত কর্মচারী ইউনিয়নের চাঁপাইনবাবগঞ্জে লোডশেডিংয়ের একক প্রতিবাদকারী শাকিলের জীবননাশের আশঙ্কা রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে : রিজভী

গোপালগঞ্জে গরুতে হবে আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৫১২ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে ঘিরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ফাইনাল উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করা হয়েছে।

এর মধ্যে কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামে বড় আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।
রবিবার (১৯ জুলাই) পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব চত্বরে এ ভূরিভোজের আয়োজন করা হয়। সকাল থেকেই গ্রামের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা সেখানে জড়ো হয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নেও আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে ভূরিভোজের আয়োজন করা হয়েছে।
বিভিন্ন ক্লাব ও সংগঠনের উদ্যোগে বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অনেক পরিবারও নিজেদের বাড়িতে বিশেষ খাবারের আয়োজন করেছে।
পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থক বরকতউল্লাহ বলেন, ২০২২ সালের বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আমরা প্রথমবারের মতো ভূরিভোজের আয়োজন করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবারও ফাইনাল উপলক্ষে এক লাখ ৩০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি।

শুধু আর্জেন্টিনার সমর্থকদের জন্য নয়, এতিম ও অসহায় মানুষদের জন্যও খাবারের ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা যুবদলের সদস্যসচিব ও আর্জেন্টিনা সমর্থক মান্নান শেখ বলেন, কান্দি ইউনিয়নে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে ১২টি স্থানে প্রায় ৮ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি সেখানে আগত দর্শকদেরও আপ্যায়ন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শওকত আলীর অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান গতি বাড়িয়েছে দুদক

গোপালগঞ্জে গরুতে হবে আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজ

আপডেট সময় ০৩:৫৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬