ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী ঢাকার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বৃহস্পতিবার সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৯ সন্ত্রাসী ও ১১ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, বুধবার বেলুচিস্তানের খুজদার জেলার এন-২৫ মহাসড়কে এ ঘটনা ঘটে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সশস্ত্র সন্ত্রাসীরা ওই এলাকায় যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায় করছিল।

অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তীব্র গোলাগুলি হয়। এতে অন্তত ১৯ সন্ত্রাসী নিহত এবং আরো কয়েকজন আহত হয়। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীর ১১ জন সদস্য নিহত হয়েছেন বলে সূত্র জানিয়েছে।
সংঘর্ষের পর আশপাশের এলাকায় সন্ত্রাসীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এর আগে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত সোমবার গভীর রাতে বেলুচিস্তানের জিয়ারত জেলায় একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী-সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০

আপডেট সময় ০৬:৫৫:০৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬