ঢাকা ১০:১৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর মিসরের বিপক্ষে জয়ের পর কেন কেঁদেছিলেন মেসি? নিজ দলের কর্মীদের পেটালেন মমতা পোষা পাখি মরে যাওয়ায় কান্না, শাসন করায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত বড় ভাই মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে গাঁ’জা গাছ ও ই’য়া’বা উদ্ধার চীফ হুইপ নুরুল ইসলাম মনির সাথে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টাঙ্গাইলে ‘সবুজ পৃথিবী’র ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

কসবায় ৬০ কেজি গাঁ’জা’স’হ পিকআপ জব্দ, গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করেছে কসবা থানা পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ জুলাই) সকাল ৬টা ৩০ মিনিটে কসবা থানার এসআই (নিরস্ত্র) আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় মাহফুজ মিয়ার বাড়ির সামনে পাকা সড়ক থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রঘুনাথপুর (শাপলা বাজার) গ্রামের মো. মঞ্জরুল ইসলাম (২৮) এবং একই উপজেলার ধোপাগাছিনা (নাগলা বাজার) গ্রামের মো. রিয়াজুল ইসলাম (২৯)।
পুলিশ জানায়, আটককৃতদের দখল ও হেফাজত থেকে ৬০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়ায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা প্রস্তুত করে আলামতগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় মোট তিনজনকে আসামি করে কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হলেও অপর আসামি রুহুল আমিন (৫৫) পলাতক রয়েছেন। তার বাড়িও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় কসবা থানার এফআইআর নং-১৫, জি.আর. নং-২৮৭, তারিখ ০৭ জুলাই ২০২৬ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন নিয়ে উঠেছে অভিযোগ

কসবায় ৬০ কেজি গাঁ’জা’স’হ পিকআপ জব্দ, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৬:১৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬