সংবাদ শিরোনাম ::
অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা এমবাপেকে বর্ণবাদী আক্রমণ প্যারাগুয়ে সিনেটরের, আইনি ব্যবস্থা নেবে ফ্রান্স সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা ঢাকাসহ সারা দেশে গ্যাস নিয়ে বড় দুঃসংবাদ আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী বরগুনায় গ্রিড সাবস্টেশনে আগুন, প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অক্টোবরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন : তথ্য উপদেষ্টা সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন মেসি ইন্টারপোলের বৈশ্বিক অভিযানে ৫৯ দেশে গ্রেফতার এক হাজারের বেশি

ইন্টারপোলের বৈশ্বিক অভিযানে ৫৯ দেশে গ্রেফতার এক হাজারের বেশি

বিশ্বের ৫৯টি দেশে পরিচালিত মানবপাচারবিরোধী সমন্বিত অভিযানে এক হাজারের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইন্টারপোলের নেতৃত্বে পরিচালিত ‘অপারেশন গ্লোবাল চেইন-এ যৌন নির্যাতন, জোরপূর্বক শ্রম, অপরাধমূলক কর্মকাণ্ড ও ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার সঙ্গে জড়িত আন্তর্জাতিক মানবপাচার চক্রগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়।

ইন্টারপোল জানিয়েছে, অভিযানে মোট ২ হাজার ৭০ জন ভুক্তভোগী বা সম্ভাব্য ভুক্তভোগীকে শনাক্ত করা হয়েছে, যাদের অধিকাংশই নারী। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৩৪ জন মানবপাচারের অভিযোগে এবং ৬৯০ জন সংশ্লিষ্ট অন্যান্য অপরাধে অভিযুক্ত।

অভিযানে কম্বোডিয়ায় অনলাইন প্রতারণা চক্রে কাজ করাতে মানুষ পাচারকারী একটি আন্তঃদেশীয় নেটওয়ার্ক এবং ইউরোপে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের যৌনকর্মে বাধ্য করা একটি চক্রের কার্যক্রম ভেঙে দেওয়া হয়েছে। তদন্তে উঠে এসেছে, ইউরোপে জোরপূর্বক শ্রমে নিয়োজিত করতে লাতিন আমেরিকার নাগরিকদের পাচারের প্রবণতা বাড়ছে। একই সঙ্গে শনাক্ত হওয়া ভুক্তভোগীদের প্রায় ১০ শতাংশই যৌন নির্যাতনের শিকার অপ্রাপ্তবয়স্ক।

ব্রাজিলে ৪০৬ জন ভুক্তভোগীকে শনাক্ত করা হয়েছে, যাদের অনেককে কম্বোডিয়ায় নিয়ে অনলাইন প্রতারণায় বাধ্য করা হয়েছিল। অন্যদিকে আর্জেন্টিনায় বলিভিয়ার দুই শিশুকে জোরপূর্বক শ্রম থেকে উদ্ধার করা হয়েছে। বেলজিয়ামে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভুক্তভোগীদের ফাঁদে ফেলে যৌনকর্মে বাধ্য করার অভিযোগে একটি চক্র ভেঙে ১৭ জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।

গত ৮ থেকে ১২ জুন পরিচালিত এ অভিযানে আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশের প্রায় ৪০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অংশ নেন। অভিযানের ভিত্তিতে ইতোমধ্যে ৪৬৫টি নতুন তদন্ত শুরু হয়েছে এবং আরও ২০১ জন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে।

ইন্টারপোলের মহাসচিব ভালদেসি উরকিজা বলেন, মানবপাচার এখনো বিশ্বের সবচেয়ে লাভজনক সংগঠিত অপরাধগুলোর একটি। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ ধরনের অপরাধী চক্র ভেঙে দেওয়া সম্ভব-সাম্প্রতিক এই অভিযান তারই প্রমাণ।

সূত্র : বিবিসি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে জরিমানা গুনল আগোরা

ইন্টারপোলের বৈশ্বিক অভিযানে ৫৯ দেশে গ্রেফতার এক হাজারের বেশি

আপডেট সময় ১২:৩৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬