সংবাদ শিরোনাম ::
দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি শহীদ সন্তানের মায়ের হৃদয়বিদারক স্মৃতিচারণে অশ্রুসিক্ত চীফ হুইপ নূরুল ইসলাম মণি শনিবারকে ছুটির দিন ভেবে পরীক্ষা মিস শাহনাজের, পরে গিয়েও মিলল না প্রবেশের অনুমতি দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে : ডেপুটি স্পিকার কৃমি নির্মূল করে যে পাতার রস শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ মাদক কারবারি যত প্রভাবশালীই হোক তার জায়গা সমাজে হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে গেলেন না শাকিব খান? ১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল

১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্যাতন সহ্য করেছি, অনেক প্রাণ দিয়েছি, জেল খেটেছি। তবু মাথা নত করিনি।

খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে নিয়েছি। এখন নতুন করে বাংলাদেশ গড়ে তোলার একটা সুযোগ সৃষ্টি হয়েছে।’
শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘মাদকের আগ্রাসনে আমাদের সমাজ পরাজিত হয়েছে।
মাদকের আগ্রাসনে যুবকরা তাদের ভবিষ্যাৎ নষ্ট করছে। তা আমরা হতে দিতে পারি না। আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই সামাজিক আন্দোলন আজ দুলুর (ত্রাণমন্ত্রী) নেতৃত্বে শুরু হয়েছে।

জনগণকে সচেতন করে জনগণকে সঙ্গে নিয়ে জনগণের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এটিই একমাত্র উপায়। আজকে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন গোটা দেশে ছড়িয়ে পড়বে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘লালমনিরহাট থেকে শুরু হওয়া জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলন সফল হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছেন, যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’

অনুষ্ঠানের মূখ্য আলোচক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘সীমান্তবর্তী জেলা হিসেবে লালমনিরহাটে মাদকের আগ্রাসন বেড়েছে।

আমাদের যুবসমাজ মাদকের আগ্রাসনের নষ্ট হচ্ছে। আমরা মাদকসহ সামাজিক অপরাধ দমনে ‘আলোকিত লালমনিরহাট’ আন্দেলন শুরু করেছিলাম ২০০৩ সালে। কিন্তু ফ্যাসিস্ট আমলে সেই আন্দোলন থেমে গিয়েছিল। যা আজকে নতুন করে শুরু হয়েছে। মাদক জুয়া বাল্যবিয়েসহ ছয়টি সামাজিক অপরাধ দমনে আমাদের এ আন্দোলন।’
তিনি বলেন, ‘যদি কোনো নিকাহ রেজিস্টার বাল্যবিয়ের সঙ্গে সম্পৃক্ত থাকে তার সনদ বাতিল করা হবে। সরাসরি আইন প্রয়োগ নয়, মাদকসেবী বিক্রেতা বা পরিবহনকারীদেরকেও আগে তালিকা করে সতর্ক করা হবে। তারপর আইনের প্রয়োগ করা হবে।’

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হাসান বলেন, ‘একসময় জাগো বাহে তিস্তা বাচাই আন্দোলন করেছি। সে আন্দোলন বিশ্বকে কাঁপিয়েছিল। সেই আন্দোলন সুফলের দিকে ধিরে ধিরে এগিয়ে যাচ্ছে। তিস্তা মেগাপ্রকল্প আজ আর স্বপ্ন নয়। এ সরকারে আমলে এটি বাস্তবায়ন হবে। অনুরূপভাবে আলোকিত লালমনিরহাটের এ সামাজিক আন্দোলন গোটা দেশে ছড়িয়ে পড়বে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি

১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল

আপডেট সময় ০৮:৩২:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬