সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়ছে, আরও ২০০ ক্রীড়াবিদ পাবেন ভাতা

দেশের ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা বাড়াতে ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

রোববার (২৮ জুন) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতি খেলোয়াড় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ক্রীড়া কার্ডের মাধ্যমে ৩০০ জন ক্রীড়াবিদ নিয়মিত ভাতা পাচ্ছেন। দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা আরও ২০০ জনকে এই সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে মোট সুবিধাভোগীর সংখ্যা দাঁড়াবে ৫০০ জনে।

ফুটবলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ধারাবাহিকভাবে এ পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবলে শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এ সময় দেশি-বিদেশি বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২৩ জন আনসার সদস্যকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

পরে প্রতিমন্ত্রী একই একাডেমির কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ৯ম জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রীড়া কার্ডের সংখ্যা বাড়ছে, আরও ২০০ ক্রীড়াবিদ পাবেন ভাতা

আপডেট সময় ০৭:৩৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬