ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ বড়লেখায় সাংবাদিক লিটন শরীফের বাবার ই’ন্তেকাল, দাফন সম্পন্ন রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেপ্তার ১ মুরাদনগরে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দুর্নীতির অভিযোগের কেন্দ্রে পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়া রূপালী লাইফে এখনও বহাল সিইও গোলাম কিবরিয়া! রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

গাজীপুরের কালিয়াকৈরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীলতার প্রচেষ্টার প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (তারিখ) সকাল ১০টায় উপজেলার সফিপুর বাইপাস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর খান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ভিপি আ.ন.ম. খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে বর্তমানে একটি নির্বাচিত ও গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বল্প সময়ে দেশের অর্থনৈতিক অগ্রগতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক উদ্যোগ দৃশ্যমান হওয়ায় একটি মহল তা মেনে নিতে পারছে না। তারা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্যকর কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
সমাবেশ শেষে বিএনপির কেন্দ্রীয়, উপজেলা ও পৌর পর্যায়ের নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, সফিপুর বাজার ও বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে মৌচাক ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ০৩:৫০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬