সংবাদ শিরোনাম ::
ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন শরীয়তপুরের সখিপুরের আরশিনগর ইউনিয়নে কাবিটা প্রকল্পে দুই সড়কের নির্মাণ কাজ সম্পন্ন

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জিএম কাদেরের নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি শেষে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন জিএম কাদের।
আজ (মঙ্গলবার)  ২৩ জুন এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিককে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তাদের ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের ঘটনা স্বাধীন গণমাধ্যম ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
তিনি বলেন, “সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একটি রাষ্ট্র যদি নিজেকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তবে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সেই রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।

জিএম কাদের আরও বলেন, সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অবাধ ও নিরাপদভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা না গেলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। তাই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
বিবৃতিতে তিনি হামলার শিকার সাংবাদিকদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জিএম কাদেরের নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ

আপডেট সময় ০৭:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬