ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই : আফরোজা খানম কালিহাতীতে জুয়া খেলাকে কেন্দ্র করে মারধর, চার দিন পর আহত ব্যক্তির মৃত্যু বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে রিজভীর বক্তব্য ‘মিথ্যা’, সালমান শাহর মৃ’ত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০ বাংলাদেশিকে বিএসএফ নিয়ে যাওয়ায় ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী মারা গেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বাবা পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

বড়লেখা-জুড়ীর নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান চাইলেন এমপি নাসির উদ্দিন আহমেদ

মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের কন্টিনালা ও সুনাই নদীর ভাঙন, দীর্ঘস্থায়ী বন্যা ও জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে জাতীয় সংসদে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য জনাব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
সম্প্রতি জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি পানি সম্পদ মন্ত্রীর নিকট তারকা চিহ্নিত প্রশ্ন নং-১০০২ উত্থাপন করে জানতে চান, মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) এলাকার জনগণ দীর্ঘদিন ধরে নদী ভাঙন, বন্যা ও জলাবদ্ধতার সমস্যায় ভুগছে। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং পানি সম্পদ ব্যবস্থাপনা ও নদীভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। তিনি জানতে চান, চলতি জাতীয় বাজেটে কন্টিনালা ও সুনাই নদীর ভাঙন প্রতিরোধ, বন্যা নিয়ন্ত্রণ এবং পানি সম্পদ উন্নয়নের জন্য কোনো বিশেষ প্রকল্প বা বরাদ্দ রাখা হয়েছে কি না?
মাননীয় সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয় জানান, মৌলভীবাজার-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাসির উদ্দীন আহমেদ মিঠু সাহেবের এলাকা জুড়ী-বড়লেখায় নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ ও পানি ব্যবস্থাপনার লক্ষ্যে “Feasibility Study for Integrated River, Flood and Water Management in the Kushiyara River Basin” শীর্ষক একটি সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্তমানে এ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।
মন্ত্রী মহোদয় আরও জানান, এই সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে কন্টিনালা ও সুনাই নদীর ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ উন্নয়ন সংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত করা হবে এবং প্রাপ্ত সুপারিশের আলোকে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের বিষয়টি বিবেচনা করা হবে।
এছাড়াও, কন্টিনালা ও সুনাই নদীর ভাঙনপ্রবণ গুরুত্বপূর্ণ এলাকাগুলো রক্ষায় অনুন্নয়ন বাজেট থেকে বাস্তবতার আলোকে অর্থ বরাদ্দের উদ্যোগ গ্রহণ করা হবে।
নাসির উদ্দিন আহমেদ মিঠু।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই : আফরোজা খানম

বড়লেখা-জুড়ীর নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান চাইলেন এমপি নাসির উদ্দিন আহমেদ

আপডেট সময় ০২:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬