ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: র‌্যাব

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে (২৩ জুন) কেন্দ্র করে কোনো গোষ্ঠী অস্ত্র বা অন্য কোনো উপায়ে আইন-শৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে তারা কঠোর আইনি ঝুঁকির মধ্যে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রবিবার (২১ জুন) রাজধানীর মোহাম্মদপুরে র‍্যাব-২ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীর পক্ষ থেকে এ সতর্কবার্তা দেওয়া হয়। ৫ ছিনতাইকারী গ্রেপ্তারের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‍্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান বলেছেন, “২৩ জুন-কেন্দ্রিক যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা প্রতিহত করতে সব স্টেশনে ইতোমধ্যে বার্তা পাঠানো হয়েছে। কেউ যদি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বা সাধারণ মানুষের জন্য ঝুঁকি তৈরি করতে চায়, তবে তারা নিজেরাই চরম ঝুঁকির মধ্যে পড়বে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, “আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বা সংঘর্ষের আশঙ্কা এড়াতে দেশের মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

র‌্যাব-২ এর অধিনায়ক জানান, র‍্যাব মূলত ছিনতাইকারী চক্রের প্রধান ‘মাউরা সোহেল’সহ তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তারের বিষয়ে তথ্য জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করেছে। মাউরা সোহেলের বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির ১৪টি মামলা আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: র‌্যাব

আপডেট সময় ০৬:৫৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬