পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর “কৃষি অনুষদের শিক্ষাক্রম আধুনিকীকরণ এবং এটি বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি করা” শীর্ষক প্রারম্ভিক কর্মশালা অদ্য সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। হিট উপ-প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান। সাব প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড.মো: মামুন-উর-রশিদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের এএসপিএম প্রফেসর ড.মো: কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো: আবদুল লতিফ, কৃষি অনুষদের ডিন প্রফেসর মো: জহুরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান বলেন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকি,তাহলে আমরা আমাদের দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করতে পারব।আমি বিশ্বাস করি আমাদের শিক্ষকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন এবং ভবিষ্যতেও করবেন।তিনি বলেন,”শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ থেকে তাত্ত্বিক জ্ঞান অর্জন করে আর মাঠপর্যায়ে প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে সে জ্ঞানকে দক্ষতায় রূপান্তরিত করে।এই দুয়ের সমন্বয়েই গড়ে ওঠে প্রকৃত কোয়ালিটি গ্রাজুয়েট। তাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদে প্রাকটিক্যাল শিক্ষার প্রতি আরো গুরুত্বারোপ করা প্রয়োজন। তিনি বলেন, আজকের এ প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। যে উদ্দেশ্য নিয়ে আজকের এ আয়োজন তিনি এর সফলতা কামনা করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।
সকাল ১১ টা- সাড়ে১২ টা পর্যন্ত টেকনিক্যাল সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মোঃ মামুন উর-রশিদ,সাড়ে ১২ টা-১টা পর্যন্ত মডারেটর হিসেবে উন্মুক্ত আলোচনা করেন প্রফেসর ড. ইকতিয়ার উদ্দিন। দুপুর আড়াইটা-৩.১৫ পর্যন্ত কৌশলগত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানী,৩.১৫ -৪টা পর্যন্ত আলোচনা করেন প্রফেসর ড.মো:কামরুল হাসান, ৪টা-৪.৪৫ আলোচনা করেন প্রফেসর এটিএম সানাউল হক।৪.৪৫-৫টা পর্যন্ত প্রশিক্ষণের সারসংক্ষেপ আলোচনা সারসংক্ষেপ তুলে ধরেন প্রফেসর ড.মো: মামুন-উর- রশিদ।
নিজস্ব প্রতিবেদক 


















