ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহর টেন্ডার কেলেঙ্কারি আওয়ামী দোসরদের পুনর্বাসনের অভিযোগে এসআরডিআইতে বিতর্ক, তদন্তের দাবি বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ২৬০ পিস ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় র‍্যাব-১৪-এর মাদকবিরোধী অভিযানে ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব সূত্রে জানা গেছে, বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে চলমান অভিযানের অংশ হিসেবে গত ২ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০টায় সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুরের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার জোলগাঁও নতুন সড়ক বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. রাজু মিয়া (২০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৬০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু মিয়া স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে অবৈধ ট্যাপেন্টাডল সংগ্রহ করে শেরপুর জেলাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত আলামতসহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। র‍্যাব-১৪ জানিয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহর টেন্ডার কেলেঙ্কারি

ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ২৬০ পিস ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৪০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬