ঢাকা ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম  পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানকে ঘিরে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ

পাকিস্তানের বেলুচিস্তানে শাটল ট্রেন বিস্ফোরণ, নিহত ২৪

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার সকালে চামান ফটকের কাছে এই বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম। রেলওয়ে কর্মকর্তাদের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস পাকিস্তান (এপিপি) জানিয়েছে, শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। সকাল ৮টার কিছুক্ষণ পর চামান ফটকের কাছে বিস্ফোরণটি ঘটে। এতে ট্রেনের কয়েকটি বগি, আশপাশের বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে।

তবে বিস্ফোরণের ধরন তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তান রেলওয়ে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য ঘটনাস্থলে রেসকিউ ট্রাক ও একটি ত্রাণবাহী ট্রেন পাঠানো হয়েছে। এআরওয়াই নিউজ স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি এটিকে পাকিস্তানি সামরিক সদস্যদের লক্ষ্য করে চালানো ‘ফিদায়ী বা আত্মঘাতী’ হামলা বলে দাবি করেছে। অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, বিস্ফোরণে দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় চিকিৎসকদের বরাত দিয়ে তারা জানায়, আশপাশের হাসপাতালগুলোতে ৩০ জনের বেশি আহতকে ভর্তি করা হয়েছে। যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনের জানালার কাঁচ ভেঙে যায়। ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে এখনো পর্যন্ত পাকিস্তান কর্তৃপক্ষ হতাহতদের চূড়ান্ত সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। ফলে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

পাকিস্তানের বেলুচিস্তানে শাটল ট্রেন বিস্ফোরণ, নিহত ২৪

আপডেট সময় ০১:৩৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬