ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার আ.লীগ ছেড়ে কোরআন-সুন্নাহর আলোকে চলতে চান এই নেতা খুলনায় অস্ত্রসহ ধরা খেল আশিক বাহিনীর সদস্য হুথিদের হামলায় ইয়েমেনে ৩০ সৈন্য নিহত নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ মহিলা পরিষদের

ধর্ষণ-হত্যার কঠিন শাস্তি দিলেই হবে না, অসুস্থ মানসিকতার পরিবর্তন জরুরি: পিয়া জান্নাতুল

মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল বলেছেন, পত্রিকা বা সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই নারী ও শিশু ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার খবর চোখে পড়ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সমাজ ধীরে ধীরে এসব ভয়াবহ ঘটনায় অভ্যস্ত হয়ে পড়ছে।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি এসব অপরাধের মূল কারণ খুঁজে বের করার দাবি জানান।

ভিডিওর ক্যাপশনে পিয়া লিখেছেন, “প্রতিদিন নারী ধর্ষণ, তারপর হত্যা। শুধু কঠিন শাস্তি দিলেই হবে না, আমাদের সেই অসুস্থ মানসিকতাও বদলাতে হবে, যেখান থেকে নারীর প্রতি সহিংসতা জন্ম নেয়।

তিনি বলেন, শুধু আইন দিয়ে এই অপরাধ কমানো সম্ভব নয়। অবশ্যই আমরা দ্রুত বিচার চাই। পাশাপাশি কেন এ ধরনের অপরাধ বাড়ছে, সেটিও গভীরভাবে ভাবতে হবে।

নারীদের প্রতি সহিংস মানসিকতা কীভাবে তৈরি হয় এ প্রশ্ন তুলে পিয়া জান্নাতুল বলেন, “একটি শিশু মেয়ের প্রতিও কীভাবে এমন বিকৃত মানসিকতা তৈরি হয়, সেটি আমাদের বুঝতে হবে।

তার মতে, সহিংস পর্নোগ্রাফি, বিষাক্ত পুরুষতান্ত্রিক মানসিকতা (টক্সিক ম্যাসকুলিনিটি), অনিয়ন্ত্রিত রাগ, মাদকাসক্তি এবং শৈশবের মানসিক ট্রমা এসব বিষয় অনেক সময় একজন ছেলের আচরণে নেতিবাচক প্রভাব ফেলে। পরে তার বহিঃপ্রকাশ ঘটে নারী ও শিশুদের প্রতি সহিংসতার মাধ্যমে। তিনি ছেলে শিশুদের মানসিক স্বাস্থ্য ও মানবিক মূল্যবোধ সম্পর্কে ছোটবেলা থেকেই সচেতন করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ধর্ষণ-হত্যার কঠিন শাস্তি দিলেই হবে না, অসুস্থ মানসিকতার পরিবর্তন জরুরি: পিয়া জান্নাতুল

আপডেট সময় ০৪:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬